বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামী লীগ।
(১৭ আগস্ট) বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিকেলে এ কর্মসূচি শুরু হয়েছে৷ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ৷
ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে সমবেত হয়েছেন৷
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ৷
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মৎস্য ভবন পল্টন জিপিও হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউর রহমান সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ,ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক মোঃ তারিক সাঈদ, নেতৃত্বে , মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সাধারণ সম্পাদক গোলাম হোসেন জনি মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।