দেশব্যাপী বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামী লীগ।
(১৭ আগস্ট) বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিকেলে এ কর্মসূচি শুরু হয়েছে৷ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ৷
ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে সমবেত হয়েছেন৷
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ৷
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মৎস্য ভবন পল্টন জিপিও হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।