আওয়ামী লীগ এ দেশকে চরমভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এ কারণে তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের মিলায়াতনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রচিত ‘আমার রাজনীতির রোজনামচা’ গ্রন্থের
মোড়ক উন্মোচনা ও প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ্ চৌধুরী সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের
সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু , ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ মহানগর
বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এমএ আব্দুলাহ, সাংবাদিক
নেতা ও কবি আব্দুল হাই শিকদার, ইউট্যাবের প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।