আমাদের অর্জন.কম
অবিলম্বে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন দাবি জানিয়েছেন সরকারি কর্মচারিরা
অবিলম্বে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন চায় বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ কেন্দ্রীয় কমিটি। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এই দাবি জানায় সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সধারন সম্পাদক মো. আকতার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি গাড়ীচালক সমিতির সভাপতি ও এই সংগঠনের সহ-সভাপতি মো. আব্দুর রহিম হাওলাদার রানা, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ও এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় নন ক্যাডার প্রধান শিক্ষক সমিতি সভাপতি মো. খোরশেদ আলম প্রমুখ।
সংগঠনের আরো দাবি গুলো হলো, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ দান, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ১০-২০ তম গ্রেডভূক্ত কর্মচারীদেরকে ৫০ শতাংশ মহার্ঘভাতা
প্রদান।
সধারন সম্পাদক মো. আকতার হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং দেশের উন্নয়নে নিবেদিত। জননেত্রী শেখ হাসিনার সরকারের অভাবনীয় উন্নয়নের সাফল্য তৃনমূল জনগণের নিকট তুলে ধরতে আত্ম প্রত্যয়ী। আমাদের সকল যৌক্তিক দাবী সরকারের সাথে আলোচনার মাধ্যমে পেতে আগ্রহী। স্বাধীনতা বিরোধী মতাবালম্বীদের যে কোন বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সকলের নিকট আহবান আসুন আমরা ভিশন-২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ঐক্যবদ্ধ হই।
এসময় সাংবাদিদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সায়েম বলেন, আমরা সঙ্গে সচিবালয়ের কর্মচারিদের বেতনের বৈষম্য আছে এটা ঠিক, তবে আমরা আশা করি খুব তড়াতাড়িই এই বৈষ্যমের সমাধান হবে। আমরা প্রায় দীর্ঘ অনেক বছর ধারেই কর্মচারিদের দাবি আদায়ে আন্দোলন করে আসছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেলেই আমাদের দাবি গুলো পুরোন হবে। ইনশাআল্লাহ।