শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আলোচনা

আমাদের অর্জন.কম

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 

গণতন্ত্রের মানস কন্যা  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।

বুধবার রাজধানীর তোপখানা রোড শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের সভাপতিত্বে

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

প্রধান আলোচক  জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিশেষ অতিথি জোটের সাবেক  সাধারণ সম্পাদক আইয়ুব আলী, অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক  অনুপ কুমার বড়ুয়া,   সাংগঠনিক সম্পাদক সরকার আলম, নাসির উদ্দিন প্রধান সহ অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র জন্য দোয়া ও মোনাজাত করা হয়  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *