শরীরের কোনো অংশে পরিবর্তন করা দোষের কিছু নয়:অভিনেত্রী কৃতি
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়েদের বোটক্স, কসমেটিক সার্জারি এবং নিজেকে সুন্দর দেখানোর চাপ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। যেখানে তিনি তরুণীদের ওপর প্রসাধনী চিকিৎসার প্রভাব সম্পর্কে মন্তব্য করেছেন। কৃতি বলেন, ভালো দেখানোর ক্রমাগত চাপ এবং সমালোচনা এড়াতে তিনি সচেতনভাবে এমন লোকদের সঙ্গে নিজেকে জড়ান না, যারা তাকে নিরাপত্তাহীনতায় ফেলে। যদিও অভিনেত্রী জানেন…
