প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় চারুকলায় নববর্ষ উদযাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে প্রতিবছরই পহেলা বৈশাখে জাকজমকপূর্ণ ভাবে মঙ্গল শোভাযাত্রার আয়োজন হলেও করোনা মহামারির কারণে এবার সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ ও প্রতীক নিয়ে অনুষদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্তভাবে প্রতীকী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম…
