মোশাররফ করিম বাংলা চলচ্চিত্রে বড় আবিষ্কার হতে চলেছে
ভারতীয় অভিনেতা ব্রাত্য বসু। নাট্যকার, চলচ্চিত্র পরিচালক হিসেবেও তার খ্যাতি রয়েছে। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। প্রায় এক দশক পর ‘ডিকশনারি’ নামে চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। এতে অভিনয় করছেন দেশের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। চলতি বছরের শুরুতে এ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে কলকাতা গিয়েছিলেন মোশাররফ করিম। গত ১৬ মার্চ কাজ শেষ করে…
