টিকা নিয়ে মনোবল আরও বেড়ে গেল : শ্রম প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন। টিকা নেয়ার পর প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা প্রতিরোধ করার জন্য মনোবল আরও বেড়ে গেল।’ একই সঙ্গে শ্রমিকদের রেজিস্ট্রেশন করে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন মন্নুজান সুফিয়ান। বুধবার বেলা পৌনে ১২টায় সচিবালয় ক্লিনিকে আসেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এক নম্বর বুথে তিনি…
