শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ওসি বরখাস্ত
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে বরখাস্ত করে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে দিরাই উপজেলার দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি…
