কোটালিপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা: ১৪ জঙ্গির মৃত্যুদণ্ড
২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলার ১৪ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৪ আসামির মধ্যে ৯ জন কারাগারে রয়েছেন।…
