না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী
আমাদের অর্জন না ফেরার দেশে চলে গেলেন, প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট , একুশের গানের রচিয়তা আব্দুল গাফফার চৌধুরী। লন্ডন সময় আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৬.৪০ মিনিটে লন্ডনের বার্ণেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মুজাম্মিল…
