কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৯০০ পিস ইয়াবাসহ মো. সাগর শেখ (২১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ ডিবি পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার আশুতিয়া গ্রামের সাহেদ আলীর বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় জিকরুল শেখ (৩৫) ও মুজাহিদ শেখ (৩৪) নামে আরও ২ মাদক বিক্রেতা পালিয়ে যায়। গ্রেফতারকৃত মো. সাগর শেখকে…
